আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে এবং প্লট খালি থাকা সাপেক্ষে গ্রাহক তার পছন্দমত প্লট বুকিং দিতে পারবেন।
কোম্পানীর নির্ধারিত আবেদন ফরমে গ্রাহকের ৩ কপি ছবি ও নমিনীর ২ কপি ছবি এবং বুকিং মানি কাঠা প্রতি ১০,০০০/- টাকা জমা দিয়ে গ্রাহককে প্লটের জন্য আবেদন করতে হবে।
প্লটের মূল্য কোম্পানীর নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী নির্ধারণ হবে। যে কোন সময় মূল্য তালিকা পরিবর্তনের অধিকার কোম্পানী সংরক্ষন করে। তবে নির্ধারিত মূল্যে প্লট বুকিং হওয়ার পর ভবিষ্যতে উক্ত প্লটের মূল্য কোম্পানী কোন প্রকার পরিবর্তন করবে না।
সকল পেমেন্ট ‘‘তেপান্তর হাউজিং কোম্পানী লিঃ” এর অনুকূলে নগদ/ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করা যাবে।
বিদেশে অবস্থানরত প্রবাসী গ্রাহকগণ সমপরিমাণ টাকা বৈদেশিক মুদ্রায় টিটি বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
কিস্তির ক্ষেত্রে-বুকিং এর ১ মাসের মধ্যে প্লটের সম্পূর্ণ মূল্যের ১৫% টাকা ডাউন পেমেন্ট হিসাবে পরিশোধ করতে হবে। অবশিষ্ট টাকা চুক্তি অনুযায়ী নির্ধারিত মেয়াদে কিস্তিতে পরিশোধ করতে হবে।
প্রকল্পে বিদ্যুৎ ও গ্যাসের মেইন লাইন সংযোগ কোম্পানীর উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থা সমূহ কর্তৃক প্রকল্পে স্থাপন করা হবে। এ সংক্রান্ত যাবতীয় খরচ কোম্পানী বহন করবে। তবে প্রত্যেক ক্রেতা মেইন লাইন হতে নিজ নিজ খরচে উপরোক্ত সংযোগ সমূহ স্থাপন করবেন।
কিস্তির ক্ষেত্রে সম্পূর্ণ মূল্য পরিশোধের ১ বছরের মধ্যে প্লট রেজিষ্ট্রেশন করে দেয়া হবে। রেজিষ্ট্রেশন ফি গ্রাহককে বহন করতে হবে।
প্রকল্পের প্রয়োজনে অনিবার্য কারনবশতঃ যে কোন সময় প্রকল্পের ডিজাইন এবং লে-আউটের প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন করার সার্বিক ক্ষমতা কোম্পানী সংরক্ষণ করে।
রাজনৈতিক, প্রাকৃতিক, সরকারি বিধি নিষেধ এর কারণে প্লট হস্তান্তরে দেরি হলে প্রকল্পের বৃহত্তর স্বার্থে তা মেনে নিতে হবে।
কোন ক্রেতা কিস্তির অর্থ পরিশোধের ক্ষেত্রে ৯০ দিন পর্যন্ত অপরিশোধিত অর্থের উপর ১০% হারে বিলম্ব চার্য প্রদান সাপেক্ষে কিস্তি পরিশোধ করা যাবে। কিস্তির অর্থ ৯০ দিনের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে ৩০ দিনের নোটিশে কোম্পানী বুকিংকৃত প্লট বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
কোন গ্রাহক বুকিং পরবর্তী প্লটের কিস্তি প্রদানে অসমর্থ/অসম্মত হলে কোম্পানীর নিয়ম অনুযায়ী সার্ভিস চার্জ কর্তন করে বাকি অর্থ ৯০ দিন অথবা উক্ত প্লট পূনরায় অন্যত্র বিক্রি হওয়া সাপেক্ষে সংশ্লিষ্ট গ্রাহককে ফেরত দেয়া হবে।
যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে।